মীর আবু তৌহিদকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি

আপলোড তারিখঃ 2024-09-16 ইং
মীর আবু তৌহিদকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার সন্তান রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ ওরফে রেণ্টুকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

আলমডাঙ্গা পৌরসভার পার্শ্ববর্তী ফরিদপুর গ্রামের মীর সামসুল ছরোয়ারের মেজ ছেলে মীর আবু তৌহিদ ১৯৯৫ সালে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯৭ সালে আলমডাঙ্গা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে ২০০১ সালে স্নাতক (সম্মান) ও ২০০২ সালে স্নাতকোত্তর সম্পন্ন করে বিসিএস ২৫তম ব্যাচে উত্তীর্ণ হন। তিনি ২০০৬ সালে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে নারায়ণগঞ্জ জেলায় যোগদান করেন।

২০২২ সালের ৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক আদেশে মীর আবু তৌহিদকে রাঙ্গামাটি জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখায় উগ্রপন্থা দমন, সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি নির্ভর পুলিশিংয়ের ওপর বিভিন্ন দায়িত্ব পালন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)