জয়রামপুরে সড়ক দুর্ঘটনায় আহত আরও একজনের মৃত্যু

আপলোড তারিখঃ 2024-09-15 ইং
জয়রামপুরে সড়ক দুর্ঘটনায় আহত আরও একজনের মৃত্যু ছবির ক্যাপশন:

দামুড়হুদার জয়রামপুর কাঁঠালতলা বাসস্ট্যান্ডে পথচারী ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত আলাউদ্দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়।

জানা গেছে, গত শুক্রবার রাত ৯টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর কাঁঠালতলা বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় দর্শনা থেকে চুয়াডাঙ্গা অভিমুখে একটি দ্রুতগতির মোটরসাইকেল সজোরে এসে এক পথচারীকে ধাক্কা মারলে তিনি গুরতর আহত হন। আর মোটরসাইকেলে থাকা ৩ জনের মধ্যে বাদশা নামের এক কলেজছাত্রকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
পথচারী কাঁচামাল ব্যবসায়ী আলাউদ্দিন (৩৫) জয়রামপুর হাজীপাড়ার মৃত হাসেম বিশ্বাসের ছোট ছেলে। তাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন। রাত ২টার দিকে আলাউদ্দিন মারা যায়। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে তার লাশ নিজ গ্রাম জয়রামপুর হাজীপাড়ায় পৌঁছায়। পরে জয়রামপুর হাজীপাড়া ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)