দর্শনায় জামায়াতের উলামা সমাবেশ

আপলোড তারিখঃ 2024-09-15 ইং
দর্শনায় জামায়াতের উলামা সমাবেশ ছবির ক্যাপশন:

দর্শনায় জামায়াতে ইসলামীর দামুড়হুদা থানা উলামা বিভাগের উদ্যোগে উলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় দর্শনা অডিটরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। দর্শনা থানা উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও দামুড়হুদা উপজেলা থানা উলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আ. খালেকের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমির অ্যাড. মো. রুহুল আমিন।

প্রধান অতিথি বলেন, নিজের ঘুমিয়ে থাকা চেতনাকে ভুলে যেয়ে সকলে মিলে এক আল্লাহর পথে চলবো। সকলে একসাথে এগিয়ে গেলে পুনরুদ্ধার গণতন্ত্র হারিয়ে যাবে না।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি আ. কাদের, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা লোকমান হোসেন, সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, দামুড়হুদা থানা আমির মো. নায়েব আলী, দামুড়হুদা থানা সেক্রেটারি মাওলানা আ. গফুর, মাওলানা মাজাহারুল ইসলাম, মাওলানা আবু জার গিফারী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)