দামুড়হুদায় বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু

আপলোড তারিখঃ 2024-09-15 ইং
দামুড়হুদায় বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু ছবির ক্যাপশন:

দামুড়হুদায় বিষধর সাপের কামড়ে রিক্তা খাতুন (৩২) নামের নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকা কুতুবপুরে এ ঘটনা ঘটে। নিহত রিক্তা খাতুন কুতুবপুর গ্রামের পূর্বপাড়ার আবুল কাশেম ওরফে ঝড়ু মিয়ার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান।

পরিবারের সদস্যরা জানান, শনিবার দুপুরে বাড়ির পাশে বিচালী গাঁদা থেকে বিচালী আনতে গিয়েছিলেন রিক্তা খাতুন। এসময় বিচালী গাঁদার ভেতর থাকা একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। বিষয়টি টের পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে বেলা দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয়। রিক্তা খাতুন স্বামী পরিত্যাক্তা ও এক সন্তানের মা ছিলেন।
স্থানীয় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান বলেন, শনিবার দুপুরে কুলিন সাপের কামড়ে রিক্তা খাতুনের মৃত্যু হয়েছে। পরে স্থানীয়রা সাপটিকে ধরে মেরে ফেলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)