ডাউকি ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ

আপলোড তারিখঃ 2017-09-19 ইং
ডাউকি ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ ছবির ক্যাপশন:
আলমাডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের তথ্যসেবা কেন্দ্রের ফটোকপি মেশিন, প্রজেক্টর মেশিনের বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তথ্য সেবা কেন্দ্রের ফটোকপি মেশিন ও প্রজেক্টর মেশিন দীর্ঘবছর বিকল হয়ে পড়ে আছে। তথ্যসেবা কেন্দ্রে প্রতিদিন নাগরিকগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এতে নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। তথ্যসেবা কেন্দ্রের কম্পিউটার অপারেটর নালিম জানান, আমি ৪ বছর যাবৎ চাকরি করছি। এরমধ্যে ২ বছর ফটোকপি মেশিন, প্রজেক্টর মেশিন নষ্ট হয়ে পড়ে আছে। আমি ইউনিয়ন কর্তৃপক্ষকে বার বার বলা সত্ত্বেও তারা কর্নপাত করছে না। ইউপি সচিব জাহাঙ্গীর আলমের সাথে কথা হলে তিনি জানান, ২০১৬/১৭ অর্থ বছরে এলজিএসপির ২ এর ১ম কিস্তির প্রকল্পের মধ্যে মেশিন মেরামত বাবদ ১ লাখ ৮হাজার ৬২০ টাকা পাশ হয়। বাজেট পাশ হলেও উক্ত প্রকল্পের অর্থ কাজে না লাগিয়ে আত্মসাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের সাথে কথা হলে তারা জানান, সচিব জাহাঙ্গির আলম যোগদানের পর থেকে ওয়ারিশ সনদ, জন্ম সনদ নিতে গেলে নির্ধারিত ফিস ছাড়াও অতিরিক্ত ফিস আদায় করছে। এতে সেবা নিতে আসা জনসাধারন অতিষ্ট হয়ে উঠেছে। বিষয়গুলো তদন্তপুর্বক ব্যবস্থা নিলে সঠিক তথ্য বেরিয়ে আসবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)