ঝিনাইদহে অনৈতিক কাজে লিপ্ত থাকার সময় ৬ জন আটক

আপলোড তারিখঃ 2017-09-19 ইং
ঝিনাইদহে অনৈতিক কাজে লিপ্ত থাকার সময় ৬ জন আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার একটি বাড়ী থেকে ৪ খদ্দেরসহ দুই মহিলাকে আটক করেছে র‌্যাব। সোমবার দুপুরে চাকলাপাড়ার বাবু মন্টু বসু সড়কের রোকেয়া খাতুনের বাড়ী থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে নাজমুল হোসেন (৩০), একই গ্রামের খয়ের আলীর ছেলে হাফিজুর রহমান, জাড়গ্রামের ইশারত আলীর ছেলে মাসুদ আলী, আজিজুল ইসলামের ছেলে আকমল হোসেন ও গোবিন্দপুর গ্রামের ২ জন পতিতা। র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে চাকলা পাড়ার একটি বাড়ীতে অসামাজিক কার্যকলাপ চলছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই ৬ জনকে আটক করা হয়। আগামীতে এ ধরনের কাজ না করার শর্তে তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)