মুজিবনগরে বিএনপির দোয়া ও আলোচনা সভা

আপলোড তারিখঃ 2024-09-13 ইং
মুজিবনগরে বিএনপির দোয়া ও আলোচনা সভা ছবির ক্যাপশন:

মুজিবনগর উপজেলা বিএনপির উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বাগোয়ান ইউনিয়ন পরিষদ চত্বরে এর আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন বিএনপির প্রবীণ নেতা আব্দুল হামিদ।
এতে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যন ও উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম। যুবদল নেতা আব্দুল হালিমের পরিচালনায় সভায় বক্তব্য দেন বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএপি নেতা আব্দুস সালাম, আব্দুল হালিম মাস্টার, অব্দুর রকিব, সাইদুর রহমান প্রমুখ। পরে দোয়া পরিচালনা করেন আনন্দবাস মন্ডলপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)