মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে জামায়াতের পরিষ্কার—পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

আপলোড তারিখঃ 2024-09-13 ইং
মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে জামায়াতের পরিষ্কার—পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পরিষ্কার—পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ছয়টায় মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দীন খানের নেতৃত্বে পরিষ্কার—পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জমির মোহাম্মদ হাসিব।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের আরএমও ডা. জাহিদ বিশ্বাস, জেলা নায়েবে আমির মাওলানা মাহবুব উল আলম, জামায়াতে জেলা সেক্রেটারি মোহাম্মদ ইকবাল হোসাইন, সদর উপজেলা আমির মাওলানা সোহেল রানা, সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম, পৌর আমির ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক পৌর কমিশনার সোহেল রানা (ডলার) ও পৌর সেক্রেটারি মো. মনিরুজ্জামান।
উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিট থেকে আশা নেতা—কর্মীরা ও ছাত্র শিবিরের দায়িত্বশীলরা এই পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করেন। এসময় জামায়াতের জেলা আমির মাওলানা তাজউদ্দিন খান সাংবাদিকদের বলেন, পরিষ্কার—পরিচ্ছন্নতা একটি ঈমানের অঙ্গ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের এটি একটি নিয়মিত কাজ করে থাকি। অতএব এই কাজটি চলমান থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)