মুন্সিগঞ্জের গড়গড়িতে সরকারি জমিতে বাড়ি নির্মানের অভিযোগ

আপলোড তারিখঃ 2017-09-19 ইং
মুন্সিগঞ্জের গড়গড়িতে সরকারি জমিতে বাড়ি নির্মানের অভিযোগ ছবির ক্যাপশন:
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের রাস্তার সরকারী জমির উপর পাকা বাড়ি নির্মানের অভিযোগ উঠেছে। বাধাঁ দিতে গেলে দেখে নেয়াার হুমকি দিচ্ছে। গত কয়েক বছর ধরে বাড়ি নির্মান করলেও মুন্সিগঞ্জ ইউনিয়ন অফিস থেকে তেমন কোন পদক্ষেপ নেইনি। জানা গেছে, আলমডাঙ্গার মুন্সিগঞ্জের গড়গড়ি আবাসন প্রকল্পের রাস্তার পাশের ৫ শতক জমির উপর জোরপূর্বক পাকা বসতবাড়ি নির্মান করেছে একই গ্রামের মৃত আজিবারের ছেলে হানিফ। গত এক বছর আগে তিনি জমিটি দখল করে প্রথমে মাটির বাড়ি করেন। কিছুদিন আগে থেকে সেখানে কোন প্রকার ডিসিআর ছাড়া এই পাকা বাড়ি নির্মান করেছেন বলে গ্রাম সূত্রে জানা যায়। এ বিষয়ে এলাকাবাসী মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া অভিযুক্ত হানিফ ক্ষমতার দাপটে নিজের স্ত্রী সন্তানকে রেখে আর একটি বিয়ে করেছে। এলাকাবাসীর প্রশ্ন হানিফের খুটির জোর কোথায়?

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)