ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় লাইলা কনভেনশন হলের উদ্বোধন, আলোচনা সভা ও হেলথ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের হাজী মোড়ে ডা. লিয়াকত টাওয়ারের ৫ম তলায় লায়লা কনভেনশন হলের উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লিয়াকত আলী।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ডা. লিয়াকত হোসেন। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (ইএনটি) ডা. খালিদ মাহমুদ, ডা. শাফায়েত হিরো, আল-আরাফা হসপিটালের পরিচালক নূর মোহাম্মদ টিপু, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম আজম, আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জামশেদুল হক মুনি, সাবেক চেয়ারম্যান মো. দারুস সালাম প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে উপস্থিত অতিথিদের জন্য স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হেলথ সেমিনার অনুষ্ঠিত হয়। হেলথ সেমিনার পরিচালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (ইএনটি) ডা. খালিদ মাহমুদ। পরে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ডা. শাফায়েত হিরো।
