সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2017-09-18 ইং
সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
জীবননগরের মনোহরপুরে জমিজমা জীবননগর অফিস: জীবননগরের মনোহরপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গত শনিবার পল্লী বিদ্যুতের লাইনের জন্য তার নিজ ভিটা জমিতে আর্থিংয়ের তার পুতছিলেন দিনমজুর মেকাইল হোসেন। এসময় একই গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আকিমুল (৪৬) মইদুল (৪০) আমির হোসেন (৫২) এবং মাওলা বক্সের ছেলে রকিবুল (২২) একত্রিত হয়ে মেকাইলের বাড়িতে বিদ্যুতের তার পুততে বাধা দেয়। মেকাইল হোসেন বাধা দেওয়ার বিষয় জানতে চাইলে তারা সকলে মিলে মেকাইল এবং তার স্ত্রী শাহানারা খাতুনকে পিটিয়ে আহত করে। আহত অবস্থায় স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে আহত শাহানার খাতুন অভিযোগ করে বলেন, মনোহারপুর বসতির সামনে আমরা দীর্ঘদিন যাবৎ নিজ জমিতে ঘর বেধে বসবাস করে আসছি। আমরা বাড়িতে কারেন্টের লাইন নেওয়ার জন্য বাড়িতে আর্থিংয়ের তার পুতছিলাম। এ সময় আকিমুল ও তার দলবল মিলে আর্থিংয়ের তার পুততে নিষেধ করে। এ সময় আমার স্বামী আকিমুলের কাছে বিষয়টি জানতে চাইলে তারা আমার স্বামীকে মারধর করে। এ সময় আমার স্বামীকে ঠেকাতে গেলে আমাকে চুল চেপে লাটি দিয়ে মারধর করে। আমি চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসলে তারা বাড়ি থেকে চলে যায়। এব্যপারে আকিমুলের সাথে কথা বলার জন্য চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়াও তার বক্তব্য নেয়া সম্বব হয়নি। এদিকে আহত শাহানারা খাতুন বাদি হয়ে গত শনিবার জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)