চুয়াডাঙ্গার কুতুবপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে সন্ত্রাস ও চাঁদাবাজ বিরোধী র‌্যালি ও সমাবেশ

আপলোড তারিখঃ 2024-09-13 ইং
চুয়াডাঙ্গার কুতুবপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে সন্ত্রাস ও চাঁদাবাজ বিরোধী র‌্যালি ও সমাবেশ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলা কুতুবপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে সন্ত্রাস ও চাঁদাবাজ বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে সরোজগঞ্জ বাসস্ট্যান্ডে এ সমাবেশে অনুষ্ঠিত হয়। পরে কুতুবপুর ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে র‌্যালি বের করা হয়। র‌্যালি ও সমাবেশে অংশ নেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি এম আর মুকুল, সাংগঠনিক সম্পাদক মাহবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, সহসভাপতি সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি আশিকুর রহমান, সহসাধারণ সম্পাদক নাজমুল শাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম ও সদস্য মানোয়ার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন যুবদল নেতা হাসিবুল ইসলাম, অনিক হাসান, জেলা ছাত্রদলের সহসভাপতি আশিক রহমান, সহসাধারণ সম্পাদক সাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম, সহ-যোগাযোগ সম্পাদক নাজমুল, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহাবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান রাজ হাসান, কুতুবপুর ইউনিয়ন ছাত্রদল নেতা নয়ন মিয়া, রানা আহম্মেদ, জুয়েল রানা, সবুজ, রুম্মান, নয়ন, খাইরুল, মামুন, মাসুম ডন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)