জীবননগরে জাতীয় পার্টির মতবিনিয় সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-09-13 ইং
জীবননগরে জাতীয় পার্টির মতবিনিয় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় পার্টির সাংগাঠনিক মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকার বৃহস্পবিার বিকেলে উপজেলা শহরের তরফদার মার্কেটে এ মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মমিনুল ইসলাম হানেহারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী অ্যাড. রবিউল ইসলাম।

বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জীবননগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী মোশাব কাক্কা, পৌর জাতীয় পার্টির সভাপতি আশাদুল ইসলাম মোল্যা, বাঁকা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি তরিকুল ইসলাম, হাসাদহ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মতিয়ার রহমান ও জাতীয় পার্টির নেতা শেখ শহিদ। এসময় উপস্থিত ছিলেন, বাঁকা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইব্রাহিম শিকদার, হাসাদহ ইউনিয়ন জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সীমান্ত ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি অমেদুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিউল হক শফি, মনোহরপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তোহি ও মতিয়ার রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় জীবননগর উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ নিজেদেরকে সুসংগঠিত করে জাতীয় পার্টির ভীত মজবুত করা ও জাতীয় পার্টির প্রত্যেকটি ইউনিটকে শক্তিশালী করার সিদ্ধান্ত গ্রহণ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)