গাংনী অফিস: গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদে বাল্য বিবাহ প্রতিরোধ ও শিশুর সুরক্ষা বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। গতকাল রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পলাশী পাড়া সমাজ কল্যাণ সংস্থার শিশুদের জন্য প্রকল্প পরিচালক সুনিল কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু। বিশেষ অতিথি ছিলেন সেভ দ্যা চিলড্রেনের কর্মকর্তা ইমারন আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাইপুর ইউপি সদস্য বকুল হোসেন, আজাদুল ইসলাম আজাদ, আনারুল ইসলাম ও হাসান আলী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান ঘোষনা দেন ইউনিয়নে একটিও বাল্য বিবাহ হতে দেবে না। পাশাপাশি শিশুদের সুরক্ষার জন্য সবধরনের সহযোগিতা করা হবে।
