প্রতিবাদ ও শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

আপলোড তারিখঃ 2017-09-18 ইং
প্রতিবাদ ও শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ছবির ক্যাপশন:
মহেশপুরে মুক্তিযোদ্ধার ওপর যুবলীগ নেতার হামলার ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে হত্যার চেষ্টা ও লাঞ্ছিত করার প্রতিবাদে অভিযুক্ত যুবলীগ নেতা ফারুক বিল্লাহসহ জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছে সেখানকার মুক্তিযোদ্ধারা। রোববার উপজেলার সকল মুক্তিযোদ্ধারা মহেশপুর থানার সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে। এর আগে একটি বিক্ষোভ সমাবেশ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলার সাবেক কমান্ডার ড. আব্দুল মালেক গাজী, সাবেক কমান্ডার কাজী  আব্দুস সাত্তার,  মোস্তফা মাস্টার, আব্দুর রহমান, ডেপুটি কমান্ডার রবিউল ইসলাম, মিকাইল হোসেন, শ্যামকুড় কমান্ডার তসলিম উদ্দিন, ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য শেখ হাসেম ও এম এ আসাদ। বক্তবারা অভিযোগ করেন, ৬ নং নেপা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফারুক বিল্লাহর আদম ব্যবসার নামে টাকা আদায় ও বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করেন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার। এতে ক্ষুদ্ধ হয়ে তিনি গত ৭ সেপ্টেম্বর যুবলীগ নেতা ফারুক বিল্লাহ ও তার পিতা কামরুজ্জামানসহ ৪/৫ জন মিলে মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে মারপিট ও শারিরিক ভাবে লাঞ্চিত করে। এ ঘটনায় থানায় মামলা হয়। হামলাকারীরা আদালত থেকে জামিনে এসে আবারো মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদাণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)