কালীগঞ্জে ৪০ লাখ টাকার ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2024-09-12 ইং
কালীগঞ্জে ৪০ লাখ টাকার ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাঠালবাগান এলাকা থেকে ৪০ লাখ টাকা মূল্যের এক হাজার ১২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বুধবার ভোরে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী বাদশা সোলায়মান কালীগঞ্জের কাঠালবাগান পাড়ার শাহাবুদ্দীনের ছেলে।

গতকাল দুপুরে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকের একটি বড় চালান দেশের বিভিন্ন স্থানে পাঠানোর জন্য মজুদ করা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে কালীগঞ্জের কাঠালবাগান গ্রামে অভিযান চালায় র‌্যাব-৬। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও একটি গোডাউন থেকে উদ্ধার করা হয় এক হাজার ১২ বোতল ফেন্সিডিল, যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় মাদক আইনে মামলা করা হয়। আটক কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)