সরোজগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলনে হামলা, যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-09-09 ইং
সরোজগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলনে হামলা, যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার সরোজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় রাব্বী আলী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। তিনি সরোজগঞ্জে ছাত্রদের ওপর হামলার সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি। গতকাল সোমবার রাতে পৌর শহরের সাতগাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাব্বী আলী সাতগাড়ি নতুনপাড়ার রবিউল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সরোজগঞ্জ বাজারে ছাত্রদের ওপর হামলার ঘটনায় মুহম্মদজুমা গ্রামের আমিনুল ইসলামের ছেলে তৌফিক আহমেদ বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। ওই মামলার অজ্ঞাতনামা আসামি ছিলেন রাব্বী আলী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতগাড়ি এলাকার নতুনপাড়া থেকে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে গত ১৮ জুলাই সরোজগঞ্জ বাজারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন শুরু করেন। ওই শান্তিপূর্ণ কর্মসূচিতে এলোপাতাড়ি হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। তাদের হামলায় অনেক শিক্ষার্থী আহত হয়। হামলার বিভিন্ন ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা যায়, গ্রেপ্তার আসামি রাব্বী আলী দেশীয় অস্ত্র হাতে হামলাকারীদের সাথে যোগ দিয়ে আন্দোলনরত ছাত্রদের ওপর আক্রমণ চালায়। পরে ওই ঘটনায় মামলা হলে রাব্বী আলী অজ্ঞাতনামা আসামি ছিলেন। পুলিশ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তার সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে বলে জানায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)