মেহেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-09-09 ইং
মেহেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন ছবির ক্যাপশন:

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করেছে মেহেরপুর জেলা প্রশাসন ও বন বিভাগ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান, বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ (কুষ্টিয়া) কাশ্যপী বিকাশ চন্দ্র, মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু, জেলা বন বিভাগের কর্মকর্তা এসটি হামিম হায়দার প্রমুখ।
সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় বিভিন্ন স্টলে ফলজ, বনজ ও ঔষধি গাছ সাজিয়ে রাখা হয়। এসময় বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক শামীম হাসান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)