হিজলগাড়ীর মাঠ থেকে এক রাতে ৪টি শ্যালোমেশিন চুরি

আপলোড তারিখঃ 2024-09-09 ইং
হিজলগাড়ীর মাঠ থেকে এক রাতে ৪টি শ্যালোমেশিন চুরি ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ীর মাঠ থেকে এক রাতে ৪টি শ্যালোমেশিন চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকাজুড়ে বিরাজ করছে চুরির আতঙ্ক। জানা গেছে, গত রোববার দিবাগত রাতে দর্শনা থানার হিজলগাড়ী করবস্থান মাঠ থেকে হিজলগাড়ী ক্যাম্প পাড়ার ছহির উদ্দিনের ছেলে সেণ্টুর, ফার্মপড়াার বাক্কার ছেলে আজিজুলের, ছোটশলুয়া গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে ওদুদের ও নবী ছদ্দিনের ছেলে সালামের ৪টি শ্যালোমেশিন চুরি হয়েছে। এ বিষয়ে হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফজলুর রহমান বলেন, চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। চোর শনাক্তের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)