দামুড়হুদা কাদিপুরে চোরের উপদ্রব, পুলিশের টহল জোরদারের দাবি

আপলোড তারিখঃ 2024-09-09 ইং
দামুড়হুদা কাদিপুরে চোরের উপদ্রব, পুলিশের টহল জোরদারের দাবি ছবির ক্যাপশন:


দামুড়হুদার কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমের তালা ভেঙে পানির মোটর ও নতুন বিল্ডিংয়ের রডের টুকরা চুরির ঘটনা ঘটেছে। এর আগে গত সপ্তাহে একই পাড়ার একটি বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র ও পানির মোটর চুরি হয়। এতে চুরির আতঙ্কে রাত কাটাচ্ছে এলাকাবাসী।
জানা গেছে, গত রোববার গভীর রাতে বিদ্যালয়ের ক্লাসরুম থেকে পানির মোটর ও রডের টুকরা চুরি হয়েছে। এর আগে অফিস রুম থেকে তালা ভেঙে আলমারি ও ড্রয়ার খোলা অবস্থায় পাওয়া যায়, কিন্তু এখনও কোনো প্রতিকার মেলেনি।
এছাড়াও, গত সপ্তাহে ইসাহকের বাড়ি থেকে পানির মোটর চুরি হয়েছে। উপজেলার পুরো হাউলী ইউনিয়নে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কিত। বিশেষ করে গরু ও অন্যান্য জিনিসপত্র চুরি হওয়ার কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়ছে। এলাকাবাসীর দাবি, পুলিশের টহল জোরদার করে চোরদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা হোক। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবিরের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)