চুয়াডাঙ্গায় জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি

আপলোড তারিখঃ 2024-09-09 ইং
চুয়াডাঙ্গায় জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি ছবির ক্যাপশন:

‘বৃক্ষ লাগাই ভুরি ভুরি, তপ্ত বায়ু শীতল করি’ স্লোগানে জেলা জামায়াতের উদ্যোগে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ৭টায় পৌর জামায়াতের আয়োজনে চুয়াডাঙ্গা শহরের আল-হেলাল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ ও বনজ গাছের চারা রোপণের মধ্যদিয়ে এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাড. রুহুল আমিন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাড. মসলেম উদ্দিন ও পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব আশিক, ইমরান হোসেন, পৌর প্রশিক্ষণ সম্পাদক ইকবাল হোসেন, আনোয়ার হোসেন, ১ নম্বর ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান, ২ নম্বর ওয়ার্ড সভাপতি নুরুজ্জামান, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি সাদিক, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মিনহাজ উদ্দীন মন্ডল, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মুহিদুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি রাকিব ও ৯ নম্বর ওয়ার্ড সভাপতি শরিফ হাসান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির রুহুল আমিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এরই অংশ হিসেবে আমরা প্রত্যেক জায়গায় জনসাধারণকে সচেতন করছি এবং তার বাড়ির আঙ্গিনা, বাড়ির পাশে, খালি জায়গা ও পতিত জমিতে গাছ লাগানোর জন্য উৎসাহ দিচ্ছি। আর সাথে সাথে গণমাধ্যমকর্মী, ছাত্র, প্রশাসন, প্রতিষ্ঠান আমাদের কর্মীসহ সকলের হাতে গাছের চারা তুলে দিচ্ছি।

আয়োজকরা জানান, জামায়াতের উদ্যোগে জেলায় বিভিন্ন প্রজাতির ৫০ হাজার গাছের চারা বিতরণ করা করা হবে। এরই অংশ হিসেবে গতকাল পৌর জামায়াত ৩০০টি বিভিন্ন জাতের ফলজ ও বনজ চারা বিতরণ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)