ঝিনাইদহে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময়

আপলোড তারিখঃ 2024-09-09 ইং
ঝিনাইদহে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময় ছবির ক্যাপশন:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপির সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ শহরের কুটুম কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে জেলা বিএনপি। মতবিনিময় সভায় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সিনিয়র সহসভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, আসিফ ইকবাল মাখন, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন। মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালনে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বিএনপির নেতা-কর্মীরা। কোথাও কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করলে তা কঠোর হস্তে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)