ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2024-09-09 ইং
ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সরকারি কেসি কলেজে শিক্ষার মান ও কলেজ ক্যাম্পাসের অনুকূল পরিবেশ রক্ষায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে কেসি কলেজ মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পারভেজ হোসেন, কেসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শিমুল আল মাসুদ, সদস্যসচিব মেহেদি হাসান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি এইচ এম নাঈম মাহমুদ, আব্দুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি আমির খানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

সম্মেলন পরিচালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী ইলমা খাতুন। সংবাদ সম্মেলন থেকে বন্ধ হল খুলে মেধা-দারিদ্র্য ও দূরত্ব বিবেচনা করে সিট বরাদ্দ, ছাত্র সংসদ, ক্যান্টিন চালু, ফাঁকা সিটগুলোতে মেধার ভিত্তিতে ভর্তি, উন্নয়ন তহবিলের সঠিক ব্যবহার, বেতন ও ভর্তির ক্ষেত্রে কোনো খাতে কত টাকা নেওয়া হয়, তার রশিদ বইয়ে উল্লেখসহ ১৮ দফা দাবি পেশ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)