আলমডাঙ্গায় কবি ওমর আলীর ৭৩তম জন্মদিন পালন

আপলোড তারিখঃ 2024-09-08 ইং
আলমডাঙ্গায় কবি ওমর আলীর ৭৩তম জন্মদিন পালন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ও কবি ওমর আলী মাস্টারের ৭৩তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আলাউদ্দিন আহমেদ পাঠাগারের অফিস কক্ষে তার জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার। প্রধান অতিথি ছিলেন ওমর আলী মাস্টার।
প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কবি, আবৃত্তিকার সহযোগী অধ্যাপক আসিফ জাহান, গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সহসভাপতি সিদ্দিকুর রহমান, কবি কিশোর কারুণিক প্রমুখ। জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরি ও কবি হাবিবুর রহমান মজুমদার। কবি গোলাম রহমান চৌধুরীর উপস্থাপনায় আরও বক্তব্য দেন কবি মহাসিন আল, কবি অহর আলী, কবি সিদ্দিকুর রহমান, কবি জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, কবি ও সঙ্গীত শিল্পী পলাশ আহম্মেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)