আলমডাঙ্গার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন আহসান কবির

আপলোড তারিখঃ 2024-09-08 ইং
আলমডাঙ্গার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন আহসান কবির ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান কবির বকুল তৃতীয় বারের মতো আলমডাঙ্গা উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি গত ২০২২ ও ২০২৩ সালেও উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে কৃতিত্ব দেখিয়েছিলেন। এবারও নিজেকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়। পরপর তিনবার উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেজ আলী জানান, আহসান কবির আমাদের স্কুলের গর্বিত শিক্ষক। আমরা তার জন্য গর্বিত। তার সাফল্যে মডেল স্কুলের সকল সহকারী শিক্ষকগণ অভিনন্দন জানিয়েছেন।
প্রধান শিক্ষক বলেন, আমরা আশা করছি চুয়াডাঙ্গা জেলা ও খুলনা বিভাগের সেরা হয়ে আমাদের আরও একটি আনন্দের সংবাদ এনে দিবেন আহসান কবির বকুল। তার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল।’ আহসান কবির বকুল বলেন, এই কৃতিত্ব শুধু একা আমার নয়, এই স্কুলে প্রধান শিক্ষকসহ আমার সকল সহকারী শিক্ষক মণ্ডলীর। সর্বোপরি ম্যানেজিং কমিটি ও আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী ও তাদের অভিভাবক মণ্ডলীর। তারা যদি আমাকে সঠিকভাবে সহায়তা না করত তাহলে আমি এই বিজয় ছিনিয়ে আনতে পারতাম না। আপনারা দোয়া করবেন যেন এবারও চুয়াডাঙ্গা জেলা ও খুলনা থেকে বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হওয়ার গৌরব অর্জন করতে পারি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)