ঝিনাইদহে জামায়াতের থানা বৈঠক অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-09-08 ইং
ঝিনাইদহে জামায়াতের থানা বৈঠক অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

ঝিনাইদহে জামায়াতে ইসলামীর থানা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে ঝিনাইদহ পুলিশ লাইনের সামনে আল হেরা জামায়াতে ইসলামীর নিজস্ব অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। থানা আমির মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমির আলী আযম মোহাম্মদ আবু বকর।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম। আরও উপস্থিত ছিলেন উপজেলা তারবিয়্যাত প্রশিক্ষণের সভাপতি মধুহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর হুসাইন, থানা তদারকি কাজী ছাগীর আহম্মেদ, থানা নায়েবে আমির আবু হানিফ, থানা সেক্রেটারি আলী আহসান মোজাহিদসহ ঝিনাইদহ সদর থানার সকল ইউনিয়নের রুকনগণ। শুরুতে পবিত্র কুরআনের দারস্ দেন সাগান্না ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হযরত মাওলানা মোহাম্মদ ইকরামুল হক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)