চারুলিয়ার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2024-09-08 ইং
চারুলিয়ার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ইন্তেকাল ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চারুলিয়া গ্রামের মোয়াজ্জেম মাস্টারের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। নুরুল ইসলামের ছেলে সচিব দৈলত খান লিটন দুবাই থাকার কারণে তার জানাজা আজ রোববার বেলা ১১টায় চারুলিয়া গ্রামের ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় চারুলিয়া গ্রামেই তাকে দাফন করা হবে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা বলেন, আমি গতকালই খবর পেয়েছি। শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধার ছেলে সচিব স্যার দেশের বাইরে থাকার কারণে রোববার বেলা ১১টার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় চারুলিয়া গ্রামেই মরহুমের লাশ দাফন করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)