পারকৃষ্ণপুর-মদনায় বিএনপির আলোচনা সভা

আপলোড তারিখঃ 2024-09-08 ইং
পারকৃষ্ণপুর-মদনায় বিএনপির আলোচনা সভা ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও নেতা-কর্মীদের সংগঠিত করতে আলোচনা সভা করেছে দর্শনা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপি। গত শুক্রবার বিকেল ৪টায় পারকৃষ্ণপুর-মদনা মাধ্যমিক বিদ্যালয় মঞ্চে এ সভার আয়োজন করা হয়। বিএনপি নেতা আনোয়ারুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফি উল্লাহ।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, আজিবর রহমান, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মামুন রেজা, বিএনপি নেতা আশাবুল হক আনার, আলী আহাম্মদ, সিরাজুল ইসলাম, মাসুদ কামাল, আবুল কাশেম, মিজানুর রহমান, মুন্তাজ হোসেন, আব্দুর রাজ্জাক, শামসুল আলম মিঠু, বাবলু হক, আক্তার হোসেন ও স্বেচ্ছাসেবক দলের তারিকুল ইসলাম সুজন।

এছাড়াও উপস্থিত ছিলেন দর্শনা থানা যুবদল নেতা মনিরুল ইসলাম মনি, উজ্জল, লিটন, আব্দুল্লাহ, মামুন, জয়নাল, আজিজুল হক, নিশান, ছাত্রদল নেতা এমাজ উদ্দিন, হাসান আলী, রিফাত আহাম্মদ, সোহেল ও এনামুল হক। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাবুল আক্তার ও মাসুদ মাস্টার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)