রিকশা-ভ্যান শ্রমিক দলের কর্মী সমাবেশ

আপলোড তারিখঃ 2024-09-08 ইং
রিকশা-ভ্যান শ্রমিক দলের কর্মী সমাবেশ ছবির ক্যাপশন:

দলে চাঁদাবাজ ও দখলদারদের কোনো জায়গা হবে না বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। তিনি গতকাল শনিবার ঝিনাইদহ জাতীয়তাবাদী রিকশা-ভ্যান শ্রমিক দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এই হুঁশিয়ারি উচ্চরণ করেন। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা রিকশা-ভ্যান শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু., যুগ্ম সম্পাদক আসিফ ইকবাল মাখন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. শামসুজ্জামান লাকী ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম বক্তব্য দেন। সমাবেশ পরিচালনা করেন বিএনপি নেতা সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়তে সকলকে একসাথে কাজ করতে হবে। দেশ আর কোনো ফ্যাসিবাদী শক্তি যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, যারা দেশনায়ক তারেক রহমানের কথা মানবে না তারা দলের কেউ নয়। জনগণের রায়ে আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে দেশের খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার রক্ষায় কাজ করবে। সমাবেশ শেষে আনোয়ার হোসেনকে সভাপতি ও আকাশ রহমানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট রিকশা-ভ্যান শ্রমিক দলের কমিটি গঠন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)