চুয়াডাঙ্গায় খেলাফত মজলিসের আহ্বায়ক হলেন হাফেজ জুবায়ের

আপলোড তারিখঃ 2024-09-08 ইং
চুয়াডাঙ্গায় খেলাফত মজলিসের আহ্বায়ক হলেন হাফেজ জুবায়ের ছবির ক্যাপশন:

বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক হলেন হাফেজ মাওলানা জুবায়ের খান। গতকাল শনিবার বেলা ১১টায় ঢাকা মোহাম্মাদপুর জামিয়া রহমানিয়া আরাবিয়ার দপ্তরে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব আল্লামা মামুনুল হক (দা. বা.), দলের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় নেতা মাওলানা ফজলুর রহমান, মাওলানা জহির উদ্দিন, মাওলানা জাকির হোসেন প্রমুখ। মাওলানা জুবায়ের খানের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের যুব মজলিসের জিম্মাদার মো. আব্দুল হাই ও মাওলানা আব্দুল্লাহ। এদিকে হাফেজ মাওলানা জুবায়ের খানকে বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক করায় চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানের মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)