ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার সদর উপজেলার পাঁচমাইলে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কড়াই গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার ওপর উল্টে গেছে। এতে আহত হলেও প্রাণে বেঁচেছেন ট্রাকটির চালক ও হেলপার। গতকাল শনিবার বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা চালক ও হেলপারকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন।
