চুয়াডাঙ্গায় উদীচীর আয়োজনে জাতীয় সংগীত পরিবেশনা

আপলোড তারিখঃ 2024-09-06 ইং
চুয়াডাঙ্গায় উদীচীর আয়োজনে জাতীয় সংগীত পরিবেশনা ছবির ক্যাপশন:

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের জাতীয় সংগীতকে ‘স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থি’ আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি জানান। এর প্রতিবাদে গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শিক্ষার্থী ও সাধারণ জনতা একসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করেন। সকাল ১০টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে হাবিবি জহির রায়হান, সরদার আলী হোসেনসহ অন্যান্য বক্তারা সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তারা বলেন, ‘মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে পাওয়া স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে আমরা অঙ্গীকারবদ্ধ। জাতীয় সংগীত ও পতাকার ওপর কোনো আঘাত মেনে নেওয়া হবে না। জীবন দিয়ে হলেও এ ষড়যন্ত্র প্রতিহত করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)