ছবির ক্যাপশন:
দামুড়হুদায় মারামারির ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে যুবলীগ নেতা জাহিদুলকে গ্রেপ্তারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনের ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, দামুড়হুদা থানার মারামারি মামলায় জেলা গোয়েন্দা পুলিশ জাহিদুলকে গ্রেপ্তার করে। তাকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
