গাংনীতে সন্ধ্যারাতে মোটরসাইকেল থামিয়ে ছিনতাই

আপলোড তারিখঃ 2024-09-06 ইং
গাংনীতে সন্ধ্যারাতে মোটরসাইকেল থামিয়ে ছিনতাই ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে ছিনতাইকারীদের বোমা হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে মাজেদুর রহমান (৩৫) নামের এক চাকরিজীবী গুরুতর জখম হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভোমরদহ—করমদী সড়কে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা জখম সাজেদুরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মাজেদুর রহমান নাটোর জেলার বাগাদিপাড়া উপজেলার পাচুরিয়া গ্রামের সেকেন্দার রহমানের ছেলে ও গ্লোব ফার্মাসিটিক্যাল লিমিটেডের রিপ্রেজেন্টেটিভ হিসেবে গাংনীতে কর্মরত আছেন।
জানা গেছে, গতকাল রাতে গাংনীর তেঁতুলবাড়ীয়া ইউনিয়নে কালেকশন শেষে ভোমরদহ থেকে করমদী সড়ক হয়ে গাংনী ফিরছিলেন মাজেদুর রহমান। পথের মধ্যে একটি ছিনতাইকারী চক্র মোটরসাইকেলযোগে তার গতিরোধ করে। এসময় তার কাছে থাকা টাকা ও মালামাল জোরপূর্বক ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। মাজেদুল তাদের বাধা দিলে ছিনতাইকারী চক্রটি ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। এবং মোটরসাইকেল ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে পালানোর সময় একটি বোমা বিষ্ফোরণ ঘটায়। এসময় স্থানীয়রা দ্রুত সেখানে পৌঁছে মাজেদুরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে জখম গুরুতর হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, মাজেদুলের দুই হাতে গুরুতর জখম হয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, বোমা হামলা ও ছিনতাইয়ের খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)