চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে ইজিবাইক উল্টে আহত ৪

আপলোড তারিখঃ 2017-09-18 ইং
চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে ইজিবাইক উল্টে আহত ৪ ছবির ক্যাপশন:
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদহ ব্রিজের অদূরে ইজিবাইক উল্টে ৪ জন আহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাযায়, গতকাল সকাল সাড়ে ১০টার সময় চুয়াডাঙ্গার শংকরচন্দ্র গ্রামের মাঝের পাড়ার মৃত কচিমদ্দিনের ছেলে আব্দুল মজিদ (৬৮) চুয়াডাঙ্গা থেকে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে ডিঙ্গেদহ ব্রিজের অদূরে পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করতে গেলে ইজিবাইকটি উল্টে যায়। এতে ইজিবাইকে থাকা আব্দুল মজিদসহ ইজিবাইকে থাকা আরো তিনজন আহত হয়। এদের মধ্যে মজিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী ফিরেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)