২৪ ঘণ্টা পার হলেও সন্ধান মেলেনি নারীকে বাঁচাতে

আপলোড তারিখঃ 2024-09-06 ইং
২৪ ঘণ্টা পার হলেও সন্ধান মেলেনি নারীকে বাঁচাতে ছবির ক্যাপশন:

নিখোঁজর ২৪ ঘণ্টা পার হলেও সন্ধান মেলেনি আলমডাঙ্গায় কুমার নদে নারীর জীবন বাঁচাতে গিয়ে লাফ দিয়ে নিখেঁাজ হওয়া আবুল কালামের (৬৫)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোবিন্দপুরের স্বামী পরিত্যক্ত এক নারী কুমার নদের সাদা ব্রিজ থেকে লাফ দিয়েছিল। তাকে বাঁচাতে আবুল কালাম নদে ঝাঁপ দিয়ে নারীকে উদ্ধার করলেও নিজে পানির স্রোতে ভেসে যান। নিখোঁজর ২৪ ঘণ্টা পার হলেও এখন অবধি তার লাশের হদিস মেলেনি। নিখোঁজ আবুল কালাম আলমডাঙ্গা পৌর শহরের কাচারি বাজারের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের হাশোর আলীর মেয়ে স্বামী পরিত্যক্ত মেয়ে সুমি খাতুন (৩২) গত বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মহত্যা করতে সাদা ব্রিজ থেকে কুমার নদে লাফ দেন। এসময় আবুল কালাম তাকে বাঁচাতে পানিতে লাফ দেন। একপর্যায়ে তিনি সুমিকে জীবন্ত উদ্ধার করতে পারলে নিজে জীবন নিয়ে ডাঙ্গায় উঠতে পারেননি। নদের প্রচণ্ড স্রোতের তোড়ে চোখের পলকেই হারিয়ে যান তিনি। তবে চোখের সামনে আলবু কালামকে ডুবে যেতে দেখলেও কেউ উদ্ধার করতে যায়নি বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসীসহ আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ও খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি দল বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে কোনো সন্ধান না পেয়ে গতকাল শুক্রবার দিনভর অভিযান চালায়। তবে তার সন্ধান মেলেনি। রাতের অভিযানে ডুবুরি দলের সাথে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে স্থানীয় লোকজন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সাথে নিয়ে উদ্ধারের চেষ্টা করেছি। একপর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শে খুলনা থেকে ডুবুরি টিম আনার ব্যবস্থা করেছি। ডুবুরি টিম গত বৃহস্পতিবার রাত ১১টা থেকে উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান চলমান আছে। লাশের সন্ধান না পাওয়া পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান চলমান থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)