মেহেরপুরে আন্তঃজেলার সকল রুটে বাস চলাচল বন্ধ

আপলোড তারিখঃ 2024-09-06 ইং
মেহেরপুরে আন্তঃজেলার সকল রুটে বাস চলাচল বন্ধ ছবির ক্যাপশন:

মেহেরপুর—কুষ্টিয়া এবং মেহেরপুর—চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। গত বৃস্পতিবার বিকেলে কুষ্টিয়ার মিরপুরে সিএনজি চালকদের বাসে হামলার ঘটনার প্রতিবাদে মেহেরপুর জেলার সকল রুটে লোকাল বাস চলাচল বন্ধ করেছে বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়ন। এদিকে, গতকাল শুক্রবার সকাল থেকেই বাস চলাচল বন্ধ থাকায় আবারও যাত্রীদের দুর্ভোগ শুরু হয়েছে। তবে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকায় দূরের যাত্রীরা স্বস্তিতে রয়েছেন।
সরেজমিন গতকাল সকালে বিভিন্ন বাসস্ট্যান্ডে গন্তব্যে যাওয়ার জন্য অনেক যাত্রী মেহেরপুর শহরে গিয়ে বিপাকে পড়তে দেখা যায়। জরুরি প্রয়োজনে কুষ্টিয়া, চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলায় যেতে তারা ছোট ছোট যানবাহনে চড়েছেন। এতে ভোগান্তির পাশাপাশি খরচ বেড়েছে বলে জানান যাত্রীরা।
মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, কুষ্টিয়ার ভেড়ামারায় সিএনজি চালকরা বাস চালককে মারধরের ঘটনায় বুধবার মেহেরপুর—কুষ্টিয়া জেলার সব রুটে লোকাল বাস চলাচল বন্ধ ছিল। কুষ্টিয়া জেলা প্রশাসনের সাথে আলোচনার পর বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল শুরু হয়। তবে বৃহস্পতিবার বিকেলে মিরপুরে লোকাল বাসের চালকের ওপর হামলা ও বাসের গ্লাস ভাঙচুর করে সিএনজি চালকরা। এর জের ধরে গতকাল শুক্রবার সকাল থেকে আবারও বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। আঞ্চলিক মহাসড়কগুলোতে সিএনজির (থ্রি হুইলার) দৌরাত্মে বাস চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। তাই সিএনজি চলাচল বন্ধ এবং হামলাকারীদের বিচারের দাবিতে এ শ্রমিক ধর্মঘট ডাকা হয়েছে বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)