বড় বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন

আপলোড তারিখঃ 2024-09-06 ইং
বড় বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন ছবির ক্যাপশন:

মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপুর সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য দেন আমিনুল ইসলাম হাঁসা, আনোয়ারুল হক কালু, সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান টোটন, রণ্টু, সাইফুল ইসলাম, মিরন প্রমুখ।
এর আগে বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু সমিতির আয় ব্যায়ের হিসাব দাখিল করেন। আর সাধারণ সভা শুরুর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ এক মিনিট নীরবতা পালন করা হয়। আহ্বায়ক কমিটিতে ১ নম্বর আহ্বায়ক হিসেবে আনারুল হক কালু, ২ নম্বর আবু আক্কাস আসাদ, ৩ নম্বর ইসরাইল হোসেন ইলু, ৪ নম্বর আব্দুর রাজ্জাক ও ৫ নম্বর ফয়েজ উদ্দিন দায়িত্ব পেয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)