কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির সাধারণ সভা

আপলোড তারিখঃ 2024-09-06 ইং
কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির সাধারণ সভা ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ফলায় যারা ক্ষুধার অন্ন, আমরা আছি তাদের জন্য’ স্লোগানে গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে সমিতির অফিস চত্বরে এই সভার আয়োজন করা হয়।
সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির সহসভাপতি ফিরোজ মুন্সী, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সাবেক চেয়ারম্যান সরফরাজ উদ্দিন, কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ও সমিতির সদস্য জিয়াউর রহমান মুহুরি, সমিতির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক জাকির, ৪ নম্বর স্কিমের পরিচালক আ. মান্নান, সদস্য আ. সালাম, জিয়াউর রহমান (বুড়ো) প্রমুখ।
এসময় সভায় উপস্থিত ছিলেন সদস্য আ. কাদের, খোকন, সমিতির হিসাবরক্ষক শাহারি হেলাল ঝলক, সহ—হিসাবরক্ষক অনিক আহাম্মেদ, ১ নম্বর স্কিমের ডিরেক্টর আ. সামাদ মারুফ, ২ নম্বর স্কিমের ডিরেক্টর আ. গণি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ৭ নম্বর স্কিমের ডিরেক্টর পিণ্টু মেকার। সভায় আগামী ২৫ অক্টোবর সমিতির নির্বাচনের সিদ্ধান্ত হয়

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)