চুয়াডাঙ্গায় ফিরলেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

আপলোড তারিখঃ 2017-09-18 ইং
চুয়াডাঙ্গায় ফিরলেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ফিরেছেন জেলা আ.লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। তিনি গতকাল রবিবার বিকাল ৪ টার দিকে ঢাকা সংসদ ভবনের বাসা হতে রওনা হন। বিকাল সাড়ে ৫ টায় শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যশোর বিমানবন্দরে অবতরণ করেন। পরে বিমানবন্দর হতে সড়ক পথে চুয়াডাঙ্গা কবরী রোডস্থ নিজ বাসভবনে ফেরেন। হুইপ ছেলুনের বিশ্বস্ত সূত্রে জানা যায়, তাঁর আগমন পরবর্তী বিশেষ কোন কর্মসূচী নেই। তবে সোমবার (আজ) সকাল থেকে নেতাকর্মী ও জনসাধারণের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় এবং সৌজন্য সাক্ষাত করবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)