নানা হলেন লেখক ও সাংবাদিক আলী কদর পলাশ

আপলোড তারিখঃ 2017-09-18 ইং
নানা হলেন লেখক ও সাংবাদিক আলী কদর পলাশ ছবির ক্যাপশন:
নিজন্ব প্রতিবেদক: প্রথমবারের মতো নানা হলেন সাংবাদিক ও লেখক আলী কদর পলাশ। গত পরশু সকালে চুয়াডাঙ্গা শহরের সদর হাসপাতালের নিকটে অবস্থিত ইসলামী হাসপাতালে তাঁর একমাত্র কন্যা সাবাকুন নাহার তমা’র কোলজুরে এই নবাগত পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়। মি. পলাশের কন্যা সাবাকুন নাহার তমার সাথে তিন বছর পূর্বে পাবনা জেলার সাঁথিয়ার রাজনৈতিক ব্যক্তিত্ব ঢাকা নটরডেম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তুখোড় ছাত্রনেতা বিসিএস ক্যাডার এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক জয়েন্ট সেক্রেটারি মুনসিম বিন মাসুদের শুভ বিবাহ সম্পন্ন হয়। উল্লেখ্য, নবজাতকের নানা আলী কদর পলাশ নতুন কুড়ি, সাপ্তাহিক এই আমার দেশ, দৈনিক মাথাভাঙ্গা, দৈনিক ঝিনাইদহ, দৈনিক অধিবেশন ও হ্যালো টুডে প্রতিষ্ঠার জন্মলগ্ন থেকে প্রকাশনা সম্পাদনাসহ শীর্ষ দায়িত্ব পালন করেন। নবজাতকের নানা আলী কদর পলাশ নবজাতক ও নবজাতকের মাতা তমার জন্য সকলের দোয়া কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)