চুয়াডাঙ্গায় বসতবাড়িতে চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-09-06 ইং
চুয়াডাঙ্গায় বসতবাড়িতে চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় রাতের আধারে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণের গহনা চুরির ঘটনায় পিনু (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত পিনু চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনিপাড়ার মৃত একসেদ শেখের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর রাতে নূরনগর কলোনি পাড়ার শহিদুল ইসলামের বাড়িতে চুরি করতে যায় পিনুসহ কয়েকজন। ঘরের মধ্যে বিভিন্ন ধরনের আওয়াজ শুনে শহিদুলের স্ত্রী রাত পৌনে তিনটার দিকে ঘুম থেকে উঠে পড়েন। পরে পাশের রুমে গিয়ে পিনুকে দেখে ফেলেন তিনি। এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণের গহনাসহ সর্বমোট ১ লাখ ৫৫ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় অভিযোগ দায়ের হলে ওইদিন দিবাগত রাতে অভিযান চালিয় পিনুকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ। পরে সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় সদর থানার পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)