শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

আপলোড তারিখঃ 2024-09-05 ইং
শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চড়িয়ারবিল নামক স্থানে ট্রাকচাপায় শাওন খান (৩০) নামের এক ঠিকাদার নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে পিষ্ট করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। শাওন খান শৈলকুপার দিগনগর উপজেলার রতনপুর গ্রামের চান্টু খানের ছেলে। কয়েক বছর আগে তার বাবাও সড়ক দুর্ঘটনায় নিহত হন।

শৈলকুপা থানার এসআই সৈয়দ আল মামুন ঘটনাস্থল থেকে জানান, বুধবার রাত ৯টার দিকে শাওন খান মোটরসাইকেলযোগে বাড়ি থেকে চড়িয়ারবিল বাজারে আসছিলেন। এসময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ট্রাক চাপায় শাওন খানের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। খবর পেয়ে শৈলকুপা দমকল বাহিনীর ইনচার্জ হারুন অর রশিদ ফায়ারম্যানদের নিয়ে মরদেহ উদ্ধারের কাজ চালাচ্ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)