চিৎলা ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি গঠন

আপলোড তারিখঃ 2024-09-05 ইং
চিৎলা ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি গঠন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নে ১৬ সদস্য বিশিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার সকালে আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের আইন্দিপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত এ সমাবেশে এ কমিটি গঠন করা হয়। ব্যবসায়ী ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরীন আক্তার। এসময় গ্রামের সর্বস্তরের মানুষ, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কে আলোচনা সভা, মাদক বিরোধী শর্ট ফিল্ম প্রদর্শন ও বিভিন্ন মাদক বিরোধী প্রচারণামূলক সামগ্রী বিতরণ করা হয়।
গ্রামবাসীর সর্বসম্মতিক্রমে ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলমকে কমিটির আহ্বায়ক করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- ইদ্রিস আলী, মাসুদ রানা, নাসির উদ্দিন, এনামুল হক, হায়দার আলী, আব্দুস সালাম, আকরাম ফরাজী, আনারুল হক, আব্দুল লতিফ, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান, হাসিবুল বিশ্বাস, সোনা মিয়া ও চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শবনম মুস্তারি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)