ছবির ক্যাপশন:
দর্শনায় পিতা-পুত্রের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পৌর এলাকার বাসস্ট্যান্ড পাড়ার মৃত সুলতানের ছেলে নাজিম উদ্দীন (৫০) ও ছেলে রাশেদের (২৮) নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গতকাল সোমবার ভুক্তভোগী পুরাতন বাজার পাড়ার মৃত হাতেম আলীর ছেলে রুস্তম আলীর (৭০) বাদী হয়ে এ অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট নাজিম উদ্দীন ও তার ছেলে রাশেদসহ অজ্ঞাত আরও ৭-৮ জন রুস্তম আলীর বাড়িতে প্রবেশ করে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না পেয়ে তারা ৭ দিনের মধ্যে চাঁদার টাকা পরিশোধ করার জন্য বিভিন্ন প্রকার হুমকি-ধামকি দেয়। এরই মধ্যে গত রোববার নাজিম উদ্দীন মোবাইল ফোনে টাকা রেডি করে রাখার জন্য রুস্তম আলীকে পুনরায় হুমকি দেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে অভিযুক্ত নাজিম উদ্দীন ও রাশেদসহ অজ্ঞাত আরও ৭-৮ জন চাঁদার টাকার জন্য আবারো রুস্তম আলীর বাড়িতে যায়। এসময় দাবিকৃত চাঁদার টাকা পেতে এবং আতঙ্ক সৃষ্টি করতে অভিযুক্তরা রুস্তম আলীর বাড়ির প্রধান ফটকে ভাঙচুরের চেষ্টা চালায় এবং পরিবারের সদস্যদের গালিগালাজ করে।
রুস্তম আলী বলেন, সন্ধ্যায় তারা বাড়িতে এসে টাকা দাবি করে। টাকা না দিলে বাড়িতে আগুন ধরিয়ে দেবে বলে হুমকিও দিয়েছে। তাদের ভয়ে আমি বাড়ি থেকে পালিয়ে যাই। পরে আইনের আশ্রয় পেতে দর্শনা থানায় লিখিত অভিযোগ করেছি।
