ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে তিন ৩ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
সজল আহম্মেদ জানান, গতকাল সোমবার বেলা ১১টার দিকে বাজার মনিটরিং করার সময় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন অপরাধে গড়াইটুপি বাজারের ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন অপরাধে গড়াইটুপির নামবিহীন একটি ফুড বেকারিকে ১০ হাজার টাকা, মিজান স্টোরকে ১ হাজার ও জাহাঙ্গীর স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন তিতুদহ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মামুনসহ টিমের অন্যান্য সদস্যরা।
