গণঅধিকার পরিষদ নিবন্ধন পাওয়ায় মেহেরপুরে আনন্দ র‌্যালি

আপলোড তারিখঃ 2024-09-02 ইং
গণঅধিকার পরিষদ নিবন্ধন পাওয়ায় মেহেরপুরে আনন্দ র‌্যালি ছবির ক্যাপশন:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের দল গণঅধিকার পরিষদ নিবন্ধন পাওয়ায় ফুল বিতরণ ও আনন্দ র‌্যালি করেছে গণঅধিকার পরিষদ (জিওপি) মেহেরপুর জেলা শাখা। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে আনন্দ র‌্যালিটি মেহেরপুর শহরস্থ সার্কিট হাউজ মোড় হতে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
গণঅধিকার পরিষদ মেহেরপুর জেলা শাখার সদস্যসচিব সাইফুল ইসলামের নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক মো. খালেছুর রহমান খান। এছাড়া গণঅধিকার পরিষদ মেহেরপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. তোফাজ্জল হোসেন চঞ্চলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)