ঝিনাইদহে ৩০০ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

আপলোড তারিখঃ 2024-09-02 ইং
ঝিনাইদহে ৩০০ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ ছবির ক্যাপশন:

ঝিনাইদহে ২০২৪—২৫ অর্থবছরে খরিফ—২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাষকলাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক ৩০০ কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলা চত্বরে কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্টি চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার নূর—এ—নবী, অতিরিক্ত কৃষি অফিসার জুনাইদ হাবিব।
উল্লেখ্য, মাষকলাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক ৩০০ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি ৫ কেজি করে মোট বীজ ১.৫ মে. টন এবং সার ৪.৫ মে. টন বিতরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)