গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

আপলোড তারিখঃ 2024-09-02 ইং
গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নোমান হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়ার সড়কের গাংনীর অলিনগর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নোমান গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের রবিউল ইসলামের ছেলে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, নোমান মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের অলিনগর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে মারাত্মক আহত হন। পরে বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার তাকে করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আরাফাত হোসেন জানান, ওই যুবকের মাথা ও হাত-পায়ের বিভিন্ন অংশে ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)