আলমডাঙ্গায় শহীদ মিনারের জমি দখল নিয়ে উত্তেজনা

আপলোড তারিখঃ 2024-09-02 ইং
আলমডাঙ্গায় শহীদ মিনারের জমি দখল নিয়ে উত্তেজনা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার কেন্দ্রীয় শহীদ মিনারের জমি দখল এবং সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা দেওয়ার প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভের মুখে পিছু হটেছে ভূমিদস্যু হিসেবে পরিচিত ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরো। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ সেনাবাহিনী এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন সরকারি বহুমুখী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হান্নান, সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন এবং ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরো। এর আগে জাকারিয়া হিরোর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড় হয়। এসময় তারা জাকারিয়া হিরোর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান নেয়।

``

বিক্ষোভে অংশ নেওয়া হাবিবুল করিম চঞ্চল অভিযোগ করেন, ১৫ বছর আগে জাকারিয়া হিরো স্থানীয় টুনু মিয়ার পরিবার থেকে কিছু জমি ক্রয় করে এবং প্রশাসনকে ম্যানেজ করে ৭ শতক সরকারি জমি লিজ নিয়ে বহুতল ভবন তৈরি করেন। পরে অস্ত্র, ক্ষমতা ও প্রভাব খাটিয়ে ঐতিহ্যবাহী একটি ব্যায়ামাগারের জমি দখল করেন এবং শহীদ মিনারের জমি দখলেরও চেষ্টা চালান। শহীদ মিনারের নিচে টয়লেটের ট্যাংকি নির্মাণ করার সময় জাকারিয়া হিরোর বিরুদ্ধে এলাকাবাসী ফুঁসে উঠে।

আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী নাফিজা জান্নাতুল নিশি বলেন, হিরো পার্শ্ববর্তী মিরপুর উপজেলা থেকে এসে আলমডাঙ্গায় জোরপূর্বক শহীদ মিনার, সরকারি কলেজ এবং ব্যক্তিমালিকানা জমি দখল করছেন। তিনি একজন ভূমিদস্যু, তার বিচার চাই।
ব্রাইট মডেল স্কুলের পরিচালক ও শিক্ষার্থীদের অভিযুক্ত ভূমিদস্যু জাকারিয়া হিরো বলেন, আমি স্কুলের ১ হাজার ৭০০ ছাত্র-ছাত্রীর সুবিধার্থে ১৫ ফিট জায়গা ছেড়ে প্রাচীর নির্মাণের আহ্বান জানিয়েছি।

``

তবে বহুমুখী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান অভিযোগ করেন, সরকারি জমি দখল করার কারো ক্ষমতা নেই। স্থানীয়দের প্রতিবাদে প্রশাসন শহীদ মিনারের সীমানা প্রাচীর নির্মাণের অনুমতি দেয় এবং হিরোকে নির্মাণ কাজে বাধা না দিতে নির্দেশ দেয়।
আলমডাঙ্গার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর তাওসীফ আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস জানান, দুই পক্ষের জমির কাগজপত্র যাচাই করা হয়েছে। ব্রাইট মডেল স্কুলের হিরোর দাবি অযৌক্তিক বলে প্রমাণিত হয়েছে। সংশ্লিষ্টদের শহীদ মিনারের সীমানা প্রাচীর নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)